ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু

তানোরের পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নির্বাহী প্রকৌশলীর সঙ্গে জামায়াত নেতাদের ফলপ্রসু আলোচনা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৪০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৪০:১৭ অপরাহ্ন
তানোরের পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নির্বাহী প্রকৌশলীর সঙ্গে জামায়াত নেতাদের ফলপ্রসু আলোচনা তানোরের পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নির্বাহী প্রকৌশলীর সঙ্গে জামায়াত নেতাদের ফলপ্রসু আলোচনা
রাজশাহীর তানোর উপজেলার দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের বিষয়ে রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে জামায়াত নেতাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীরা নির্বাহী  প্রকৌশলী কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং দ্রুত উন্নয়নের দাবি জানান।

আলোচনায় তানোর উপজেলার যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও নিরাপদ করতে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ এবং উন্নয়ন কাজের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে জনসাধারণের দুর্ভোগ লাঘব, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রস্তাবিত সড়কগুলো হলো—
শ্যামপুর হাট–তানোর ব্রিজ–গোল্লাপাড়া বাজার,মুন্ডুমালা বাজার–আমনুরা সড়ক, বায়া–চৌবাড়িয়া বাজার সড়ক, বাঘের মোড়–কেশরহাট সড়ক মুন্ডুমালা–আইড়ামোড়–বিল্লি বাজার–কলমা–চৌবাড়িয়া বাজার সড়ক ও কালীগঞ্জহাট–সরঞ্জাই-কাঁকনহাট-সাধুর মোড় সড়ক।

জামায়াত নেতারা বলেন, এসব সড়ক দীর্ঘদিন ধরে সংকীর্ণ ও জরাজীর্ণ অবস্থায় থাকায় এলাকাবাসীকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষিপ্রধান তানোর উপজেলার কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সড়কগুলো প্রশস্ত ও উন্নয়ন করা হলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে।

বৈঠকে উপস্থিত প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানান।

এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে তানোর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে এবং সামগ্রিক উন্নয়নের পথ আরও সুগম হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক