ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

এত সতর্কবার্তার পরও যারা ধূমপান করে, তারা মূর্খ -অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৩৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৩৩:৫৭ অপরাহ্ন
এত সতর্কবার্তার পরও যারা ধূমপান করে, তারা মূর্খ -অতিরিক্ত বিভাগীয় কমিশনার এত সতর্কবার্তার পরও যারা ধূমপান করে, তারা মূর্খ -অতিরিক্ত বিভাগীয় কমিশনার
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার বলেছেন, ভালো-মন্দ আলাদা করার সক্ষমতাই প্রকৃত জ্ঞান। ধূমপানের ক্ষতি সম্পর্কে এত সতর্কবার্তার পরও যারা ধূমপান করে, তারা জ্ঞানী হতে পারে না; বরং তারা মূর্খ।

বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের তামাকবিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

রেজাউল আলম বলেন, ধূমপানের কোনো ভালো দিক নেই; এর শুধু ক্ষতিকর দিকই রয়েছে। যারা ধূমপান করেন তারা যেমন ক্ষতির শিকার হন, তেমনি অধূমপায়ীরাও পরোক্ষ ধূমপানের মাধ্যমে স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। তিনি ধূমপায়ীদের অবিলম্বে এ অভ্যাস ত্যাগ করতে এবং আগামী প্রজন্মকে তামাকমুক্ত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

মূল প্রবন্ধে তিনি জানান, দেশে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তামাক ব্যবহারের হার প্রায় ৩৬ শতাংশ। বর্তমানে দেশের প্রায় ৭০ শতাংশ রোগী অসংক্রামক রোগে ভুগছেন, যার অন্যতম প্রধান কারণ তামাক ব্যবহার। তামাক ব্যবহারের কারণে প্রতিবছর প্রায় ১২ লাখ মানুষ হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার ও দীর্ঘমেয়াদি ফুসফুসজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

তিনি আরও বলেন, তামাক অর্থনৈতিকভাবেও অত্যন্ত ক্ষতিকর। তামাক থেকে সরকারের রাজস্ব আয় প্রায় ৪০ হাজার কোটি টাকা হলেও তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় প্রায় ৮৭ হাজার কোটি টাকা। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও যুগোপযোগী ও শক্তিশালী করেছে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় তামাকমুক্ত ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারের মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ, ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বিড়ি-সিগারেট বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ক রাজশাহী বিভাগীয় কমিটির সদস্যরা সরাসরি এবং জেলা প্রশাসকদের প্রতিনিধিরা অনলাইনে যুক্ত থেকে সেমিনারে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়