ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

‘চুক্তি পছন্দ না হলে ইরানে ফের বোমা ফেলব’, নয়া সুর ট্রাম্পের

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:২৭:০৮ অপরাহ্ন
‘চুক্তি পছন্দ না হলে ইরানে ফের বোমা ফেলব’, নয়া সুর ট্রাম্পের ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তি সইয়ের দু’দিন আগে আবার ইরানকে হুঁশিয়ার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেন, ‘‘যদি চুক্তির খসড়া গ্রহণযোগ্য না হয়, তা হলে আবার আমেরিকা হামলা শুরু করবে। আমরা ইরানে আবার বোমা ফেলব।’’ জি৭ শীর্ষবৈঠকে যোগ দিতে বর্তমানে ফ্রান্সের এভিয়ঁ-লে-বাঁ শহরে রয়েছেন ট্রাম্প। সেখানে বুধবার সদস্যরাষ্ট্রগুলির নেতারা যুদ্ধবিরতির লক্ষ্যে ওয়াশিংটন-তেহরান অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানানোর পাশাপাশি, লেবাননের উপর ইজরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন।

আমেরিকা-ইরান চুক্তির খসড়া এখনও আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়নি। চুক্তিতে কী কী বিষয় থাকছে, ইরানকে কতটা ছাড় দেওয়া হচ্ছে, তা নিয়েও অস্পষ্টতা রয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের একাংশকে উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, চুক্তির নথিতে কী কী উল্লেখ থাকছে, তা ততটা গুরুত্বপূর্ণ নয়। কারণ, দু’পক্ষের মধ্যে গোপন আলোচনা এবং প্রতিশ্রুতিগুলির তাতে উল্লেখ নেই। যুদ্ধবিরতি কার্যকরে লক্ষ্যে আমেরিকা এবং ইরানের মধ্যে ইতিমধ্যেই একটি অন্তর্বর্তী চুক্তি (মউ) ভার্চুয়াল মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। তাতে কোনও শর্তের উল্লেখ নেই। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে আগামী শুক্রবার।

এরই মধ্যে কট্টরপন্থী মার্কিন রাজনীতিকেরা দাবি তুলেছেন, চুক্তিতে কী কী রয়েছে, সেই রূপরেখা তাঁদের দেখাতে হবে। তাঁরা সন্দেহ করছেন, যুদ্ধ শেষ করার নামে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর প্রশাসন তেহরানকে অনেক বেশি ছাড় দিয়ে দিচ্ছে। এই আবহে বুধবার ট্রাম্পের মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জি৭ শীর্ষ সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘‘আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তিটি চূড়ান্ত নয়। এটি একটি সমঝোতা স্মারকলিপি। আর যদি আমি এটি পছন্দ না করি, আমরা আবার তাদের উপর গুলি চালাব, তাদের মাথার উপর বোমা ফেলব!”

ইরান যদি ‘ভালো আচরণ না করে’ তা হলে ইরানের মাথার উপর বোমা ফেলা হলে বলেও জানান ট্রাম্প। প্রসঙ্গত, আমেরিকা-ইরানের মধ্যে যে মউ স্বাক্ষরিত হয়েছে, তাকে বিশেষ গুরুত্ব দিতে চাননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। তাঁরও দাবি, ওটি একটি খুবই সাধারণ নথি। সিএনএন-কে মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন, ইরান বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকাকে। ওই প্রতিশ্রুতিগুলির কারণেই আমেরিকা চুক্তিস্বাক্ষরে আরও বেশি আগ্রহী হয়েছে। তবে ওই গোপন প্রতিশ্রুতিগুলির কথা নথিতে উল্লেখ নেই। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নথিতে মূলত বলা হয়েছে— আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নেবে। পরমাণু বিষয় নিয়ে একটি চুক্তি করবে এবং লেনদেন বন্ধ থাকা তহবিলগুলিকে ছাড় দেবে। কিন্তু নিষেধাজ্ঞা তোলা হবে যখন আলোচনার অগ্রগতি হবে। ফ্রিজ় থাকা তহবিল কী পদ্ধতিতে ছাড়া হবে, তা নিয়ে ঐকমত্য হওয়ার পরেই তা ছাড়া হবে। এরই মধ্যে বুধবার ফ্রান্সে জি৭ শীর্ষবৈঠকে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে জ্বালানি সরবরাহের বিকল্প জলপথের সন্ধান করার বিষয়টি আলোচনায় এসেছে। এভিয়ঁ-লে-বাঁ শহরে হাজির রাষ্ট্রনেতারা এ বিষয়ে আমেরিকাকে তৎপর হওয়ার আবেদন জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার