ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

জামালপুরে মারধরের পর স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:২২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:২২:৪০ অপরাহ্ন
জামালপুরে মারধরের পর স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ফাইল ফটো
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে মারধরের পর স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী আলাল সেককে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলাল সেক উপজেলার রহিমপুর গ্রামের মজর উদ্দিনের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

আদালতের মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৬ মে দেওয়ানগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের আলাল সেক যৌতুকের দাবিতে তার স্ত্রী নাইফুল বেগমকে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

এ দিকে একই দিনে দেওয়ানগঞ্জের এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় রাজিব হোসেন (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত রাজিব হোসেন উপজেলার বাঘারচর গ্রামের জসিজল হকের ছেলে।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ‘যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আলাল সেককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।’  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার