ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন আত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশ সিংড়ায় পৌরকর কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত; ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদ তানোরের পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নির্বাহী প্রকৌশলীর সঙ্গে জামায়াত নেতাদের ফলপ্রসু আলোচনা রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ এত সতর্কবার্তার পরও যারা ধূমপান করে, তারা মূর্খ -অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমি আমার কথা রাখতে পেরেছি: প্রধানমন্ত্রী ‘চুক্তি পছন্দ না হলে ইরানে ফের বোমা ফেলব’, নয়া সুর ট্রাম্পের

রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:১৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:১৯:৫৬ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ
রাজশাহীর মেধাবী শিক্ষার্থী সাঈদ ইবনে ত্বাকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। বিশ্বের ৭১টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইংরেজি ভাষার বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

এ উপলক্ষে আজ বুধবার (১৭ জুন) নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেধাবী শিক্ষার্থী সাঈদ ইবনে ত্বাকি। এ সময় রাসিক প্রশাসক তার উজ্জ্বল ভবিষ্যৎ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য এবং দেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী ২১ থেকে ২৫ জুন ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন (আইইএলসি)। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিভাগের একমাত্র প্রতিনিধি সাঈদ ইবনে ত্বাকি।

ত্বাকি রাজশাহী মহানগরীর হেতেমখা শাহাজীপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির সন্তান। তিনি বর্তমানে রাজশাহী মসজিদ মিশন একাডেমি-এর দশম শ্রেণির শিক্ষার্থী।

জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ত্বাকি রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। তাঁর এই কৃতিত্বের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত বাংলাদেশের ১১ সদস্যের দলে স্থান লাভের পাশাপাশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এ অর্জনকে রাজশাহীর জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ত্বাকির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ

ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ