ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:১৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:১৬:৫১ অপরাহ্ন
মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা
 
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে আজ বুধবার (১৭ জুন) সকাল ১১টায় পৌরশহরে মাদক বিরোধী এক শোভাযাত্রা বের করা হয়েছে।
 
ফুলবাড়ী মাদক নির্মুল কমিটির উদ্যোগে ‘মাদককে না বলি, সুন্দর ফুলবাড়ী গড়ি’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীকে মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে থানার সামনে থেকে সচেতনতামূলক এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে করা হয়।
 
শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নিমতলা মোড়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান। 
 
এছাড়াও বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজমুল হক নাজিম, সহ-সভাপতি মো. আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মর্তুজা হক শাহ অষ্টিন, সাবেক পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, সাবেক ছাত্রনেতা দারুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোখলেছুর রহমান নবাব প্রমুখ।
 
সভায় বক্তারা বলেন, মাদক কারবারি ও মাদক সেবী দেশ ও জাতীর শত্রু। মাদকের ভয়াল থাবায় যুব সমাজ আজ ধ্বংসের মুখে। তাদেরকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
 
বক্তারা আরও বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ফুলবাড়ীর প্রতিটি এলাকা মাদকে জর্জড়িত। নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম বিএনপি সরকার গঠন করলে আমরা ফুলবাড়ী থেকে মাদক নির্মূল করব। এ পর্যন্ত কে কী করেছেন তা আমরা জানি না। তবে আজকের পর থেকে মাদক ব্যবসায়ীরা সাবধান হয়ে যান। আজ থেকে মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম শুরু। ফুলবাড়ীতে সকল রাজনৈতিক দল, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে প্রতিটি এলাকায় মাদক নির্মূল কমিটি করা হবে। সবাইকে নিয়ে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক মুক্ত ফুলবাড়ী গড়তে সবাইকে সচেতন হতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক