ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নগরীতে পথভ্রষ্ট দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করলেন পুলিশ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:০০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:১৩:১৪ অপরাহ্ন
নগরীতে পথভ্রষ্ট দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করলেন পুলিশ নগরীতে পথভ্রষ্ট দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করলেন পুলিশ
রাজশাহী মহানগরীতে পথভ্রষ্ট হয়ে আসা দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্স।

বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ তাদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নাটোর সদর থানাধীন একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। পরবর্তীতে আরও জানা যায়, তারা পথ হারিয়ে নাটোর থেকে রাজশাহীতে চলে এসেছে। 

উদ্ধারকৃত শিশুরা হলো- নাটোর জেলার সদর থানার মো: সিফাত হোসেন (১৩) (ছদ্দনাম) এবং একই জেলার বড়াইগ্রাম থানার মো: সিয়াম হোসেন (১২) (ছদ্দনাম)। 

পরে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে আজ ১৭ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করে। 

দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার পর সন্তানদের ফিরে পেয়ে দুই কিশোরের পরিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তথা বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার