ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১০:৪৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১০:৪৫:৪৫ অপরাহ্ন
লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
নাটোর  লালপুরের  বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর দিয়াড় শংকরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঠ পাহারাদার সিদ্দিক ও রহমান বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে  সংঘর্ষে তিনজন আহত হয়।

আহতরা হলেন অমৃতপাড়া গ্রামের সামের মন্ডলের ছেলে আশরাফুল (৫০), মহারাজপুর  গ্রামের রহমান বিশ্বাসের ছেলে মিলন (৩৫) এবং রাজশাহীর বাঘা থানার করালী নওসারা গ্রামের লালু মন্ডলের ছোট  ছেলে কাওসার (২১)।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  কর্তব্যরত চিকিৎসক আহত মিলন ও কাওসারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

ঘটনাটি ঘটে মাঠের পাহারাদারদের  সাথে গরু মহিশ চড়ানোকে কেন্দ্র করে, বিগত দিনে রহমান নাও সারা মাঠের দুই বিঘা জমির বাদাম এবং দুই বিঘা জমির কুসুরের মাথা খাইয়ে দিয়েছে, এই বিষয়কে কেন্দ্র করে মাঠ পাহারাদার সিদ্দিক গ্রুপ রহমানকে  আঘাত করে, এক পর্যায়ে মাঠ কমিটি সেটা মীমাংসা করে দেয়, এই ঘটনার যের  ধরে রহমানের ছেলেরা মঙ্গলবার সকালে ওত পেতে থাকে, এবং মাঠ পাহারাদার উজ্জলের ছোট ভাই কাউসার নামের এক ব্যাক্তি দুধ নিয়ে তার বোনের বাসায় যাচ্ছিল, কাউসারকে দেখতে পেয়ে রহমানের ছেলে মিলন গ্রুপ এলোপাতাড়ি  ভাবে মারধর শুরু করে,এখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। 

 এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে গেছে লালপুর থানা পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ শফিকুল ইসলাম বলেন তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক