ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা, অভিযোগ ইরান ও চিনের

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:১০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:১০:২৫ অপরাহ্ন
আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা, অভিযোগ ইরান ও চিনের আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা, অভিযোগ ইরান ও চিনের
ইরানের বিরুদ্ধে আমেরিকার আক্রমণের নিন্দা জানাল চিন। বেজিংয়ের দাবি, ইরানের পরমাণুকেন্দ্রে আকাশপথে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা! শুধু তা-ই নয়, আমেরিকা রাষ্ট্রপুঞ্জের সনদেরও কোনও তোয়াক্কা করেনি বলে মনে করছে চিন। রবিবারের হামলা প্রসঙ্গে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানিয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিদেশ মন্ত্রক।

ইরানের পরমাণুকেন্দ্রগুলিতে হামলা চালিয়ে আমেরিকা পশ্চিম এশিয়ার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছে বেজিং। সংঘর্ষে জড়ানো সব পক্ষকে, বিশেষ করে ইজ়রায়েলকে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করা উচিত বলে বিবৃতিতে জানিয়েছে চিনা বিদেশ মন্ত্রক। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংঘর্ষ থামিয়ে আলোচনায় বসারও ডাক দিয়েছে তারা। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে অন্য দেশগুলির সঙ্গে মিলিত ভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে চিন।

এই নিয়ে দ্বিতীয় কোনও শক্তিধর রাষ্ট্র আমেরিকার হামলার বিরুদ্ধে সরব হল। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক আক্রমণের ইতিমধ্যে নিন্দা জানিয়েছে রাশিয়া। ইরানের পরমাণুকেন্দ্রকে লক্ষ্য করে আমেরিকার হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কোও জানিয়েছে, যে ভাবে আমেরিকা হামলা চালিয়েছে, তাতে আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণ ভাবে লঙ্ঘন করেছে। এখনও পর্যন্ত চিন এবং রাশিয়া ছাড়া অন্য কোনও তৃতীয় রাষ্ট্র আমেরিকার হামলার সরাসরি নিন্দা জানায়নি। ব্রিটেন এবং ফ্রান্স জানিয়েছে, তারা এই হামলার সঙ্গে জড়িত ছিল না। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই সুর মিলিয়ে তারা জানিয়েছে, ইরান কোনও ভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট