ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে

পবিত্র আশুরা ২৬ জুন

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৮:০৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৮:০৯:২০ অপরাহ্ন
পবিত্র আশুরা ২৬ জুন ছবি: সংগৃহীত
দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
 
আশুরা আরবি শব্দ। আশারা থেকে আশুরা শব্দের উৎপত্তি। এর অর্থ হচ্ছে দশ। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়।
 
আশুরা দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টি-জীবের আত্মা সৃষ্টি করেছিলেন সে দিনটি ছিল ১০ মহররম তথা পবিত্র আশুরার দিন।
 
আশুরার রোজা রাখার সঠিক নিয়ম হলো-- দুটি রোজা রাখতে হবে। মহররমের ১০ তারিখ একটি, আর এর আগে মহররমের ৯ তারিখ অথবা পরের দিন মহররমের ১১ তারিখ আরও একটি।

ইমাম বুখারি (রহ.) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। 
 
নবীজি তাদের জিজ্ঞেস করেন, এ দিনে কী ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এই দিনটি অনেক বড় দিন, এ দিনে মহান আল্লাহ মুসা (আ.) ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতাস্বরূপ মুসা (আ.) রোজা রাখতেন, তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি। ইহুদিদের জবাব শুনে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা (আ.)-এর কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী। অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন। (বুখারি: ৩৩৯৭; মুসলিম: ১১৩৯)
 
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মতকে রাখার প্রতি নির্দেশ করেছেন, তাই তার অনুসরণ করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী

মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী