ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

‘লড়াই শেষ হয়নি’! লেবানন থেকে সেনা না-সরানোর বিষয়ে অনড় নেতানিয়াহু

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৭:৪৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৭:৪৭:২৭ অপরাহ্ন
‘লড়াই শেষ হয়নি’! লেবানন থেকে সেনা না-সরানোর বিষয়ে অনড় নেতানিয়াহু ছবি: সংগৃহীত
আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও লেবানন থেকে সেনা সরাবে না ইজরায়েল। সোমবার দেশবাসীর উদ্দেশে দেওয়া একটি বক্তৃতায় এমনটাই জানালেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “লড়াই এখনও শেষ হয়নি। আমাদের দেশকে রক্ষা করতে যত দিন প্রয়োজন, তত দিন আমরা সেখানে (লেবানন) থাকব।” নেতানিয়াহুর এই ঘোষণার পরেই শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ শান্তিচুক্তির অন্যতম শর্ত হিসাবে লেবাননে ইজরায়েলি হামলা বন্ধ করার দাবি জানিয়েছে ইরান। সে ক্ষেত্রে ইজরায়েল অনমনীয় অবস্থান নিলে ইরান পাল্টা কোনও শর্ত চাপায় কি না, সে দিকেই নজর সকলের।

আমেরিকা-ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকেই পড়শি লেবাননের দক্ষিণে নাগাড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। তাদের নিশানায় ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। মূলত দক্ষিণ ইজরায়েলের প্রভাব রয়েছে এই গোষ্ঠীটির। হিজবুল্লা দমনে দক্ষিণ লেবাননকে ‘নিরাপত্তা অঞ্চল’ বলে ঘোষণা করেছে ইজরায়েল। তবে কেবল দক্ষিণ লেবাননই নয়, সে দেশের রাজধানী বেইরুটি এবং সংলগ্ন অঞ্চলেও বোমাবর্ষণ করার অভিযোগ রয়েছে ইজরায়েলের বিরুদ্ধে।

মার্চ মাসে ইরানে যৌথ হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইজরায়েল। তার পরেই তেহরানের পাশে থাকার বার্তা দিয়ে ইজরায়েলে হামলা চালায় হিজবুল্লা। ইজরায়েল পাল্টা হামলা চালালে সশস্ত্র গোষ্ঠীটির পাশে দাঁড়ায় ইরান। সম্প্রতি ইরানের সঙ্গে সমঝোতায় আসতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর লেবানন-নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ‘অ্যাক্সিওস’-সহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নেতানিয়াহুকে ফোন করে ট্রাম্প জানিয়ে দেন যে, হিজবুল্লার বিরুদ্ধে ইজরায়েল সংঘাত চালিয়ে গেলে আমেরিকা তার দায় নেবে না।

অন্য দিকে, কোন কোন শর্তে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে চলেছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ইরান একাধিক বার স্পষ্ট করেছে যে, শান্তির পথে এগোতে হলে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে ইজরায়েলকে। নেতানিয়াহু বুঝিয়ে দিলেন, তিনি সেই শর্ত মানছেন না। নেতানিয়াহুর ‘অনমনীয়তার’ কারণে আমেরিকা এবং ইরানের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তি ভেস্তে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। পশ্চিম এশিয়ার সংঘাতে ইজরায়েল এবং লেবানন জড়়িয়ে পড়লেও তারা সরাসরি এই চুক্তির অংশ নয়। এর আগে ওয়াশিংটনে ইজরায়েল এবং লেবাননের প্রতিনিধিদের সঙ্গে পৃথক ভাবে শান্তিবৈঠক হয়েছিল আমেরিকার। কিন্তু লেবানন সরকারকে আবার স্বীকারই করে না বিদ্রোহী হিজবুল্লা গোষ্ঠী।

এই আবহে সোমবার আমেরিকা এবং ইরান শান্তিচুক্তি থেকে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই বোঝাপড়া করেছেন মার্কিন প্রেসিডেন্ট এবং আমেরিকা। এটা ওঁর (ট্রাম্প) সিদ্ধান্ত। আমাদের নিজস্ব স্বার্থ রয়েছে।” কেউ কেউ অবশ্য বলছেন, লেবাননে সংঘাত চালিয়ে যাওয়ার নেপথ্যে নেতানিয়াহুর নিজস্ব স্বার্থও রয়েছে। কারণ চলতি বছরের শেষেই ইজরায়েলে নির্বাচন হবে। ওই ভোটে জিততে মরিয়া নেতানিয়াহু দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও নমনীয়তার বার্তা দিতে চান না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি