ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে নেই গাজা, হতাশ বাস্তুচ্যুত বাসিন্দারা

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৭:৪১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৭:৪১:৫০ অপরাহ্ন
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে নেই গাজা, হতাশ বাস্তুচ্যুত বাসিন্দারা ছবি: সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেছেন উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা। এই সমঝোতা যুদ্ধবিধ্বস্ত গাজায় স্বস্তি ফেরাবে বলে মনে করেছিলেন অনেকে। তবে চুক্তি থেকে বাদ পড়ায় অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। একইসঙ্গে ইসরাইলের চুক্তি-বিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে গাজা যেন এক নীরব আর্তনাদ। যেখানে যুদ্ধবিরতি কেবল আলোচনার টেবিলে, আর রক্তপাত গাজার নির্মম বাস্তবতা। এমন পরিস্থিতিতে হতাশার পেরেক ঠুকেছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত না করা।
 
ধ্বংসস্তূপ আর বাস্তুচ্যুত অবস্থান থেকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গাজাবাসী। তাদের অনেকেই আশা করেছিলেন, এই সমঝোতা তাদের ঘরে ফেরার পথ খুলে দেবে। তবে চুক্তিতে বিষয়টি উল্লেখ না থাকায় তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।
 
তারা বলছেন, ‘আমরা আশা করেছিলাম এই চুক্তির পর আমরা ঘরে ফিরতে পারব, তবে আমরা হতাশ হয়েছি। এই চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত করা হয়নি।’
 
বাসিন্দারা আরও জানান, দীর্ঘ যুদ্ধ ও সংকটে তারা চরমভাবে ক্লান্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর না পাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বলেন, ‘আমরা রাস্তায় বাস করছি, এই অবস্থায় আর সহ্য করতে পারছি না। সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
 
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, দক্ষিণ লেবানন, গাজা এবং সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে নিজেদের অবস্থান থেকে সরবে না সেনারা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা