ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৮:৪৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৮:৪৪:২০ অপরাহ্ন
রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের
রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয়ের কথা জানান।

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। সেই আস্থার মর্যাদা রক্ষা করে তিনি রাজশাহীর উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

তিনি বলেন, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পূর্বসূরিদের প্রণীত পরিকল্পনা ও সিনিয়র নেতৃবৃন্দের তৈরী মাস্টার প্ল্যানের আলোকে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা হবে।

আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহীকে এমন একটি শহরে পরিণত করা হবে যেখানে নাগরিকরা স্বস্তিতে বসবাস করতে পারবেন এবং নির্মল পরিবেশে জীবনযাপন করতে পারবেন। উন্নয়ন কর্মকাণ্ড ও প্রয়োজনীয় সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নাগরিকরা যেন সহজে সেবা পান এবং উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ভোগ করতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, সমাজ ও প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে| অতীতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা সাংবাদিক ও সাধারণ মানুষকে জানাতে আহ্বান জানান তিনি।

এর আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের নথিতে স্বাক্ষর করেন নবনিযুক্ত চেয়ারম্যান। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তিনি উপস্থিত অতিথি এবং কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আরডিএ কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

এদিন বেলা ১১টায় রাজশাহী ওয়াসার নেতাকর্মীরা আরডিএ’র চেয়ারম্যানকে তার অফিসে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ শফিকুল হক, সাধারণ সম্পাদ মোঃ ইকবাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কাজল, প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদিন (জয়নাল) প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০