ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৮:২২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৮:২২:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার
রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অ্যালকোহল ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ১৩ জুন রাত আনুমানিক পৌনে ১১টার দিকে পবা থানার নওহাটা বাজার এলাকা থেকে মোঃ হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পবা থানার মধ্যপুঠিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

পরে আটক ব্যক্তির দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৮ বোতলে মোট ৩২ হাজার ৪০ মিলিলিটার অ্যালকোহল ও মাদক বিক্রির অভিযোগে নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত আলামত ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরএমপি মুখপাত্র জানিয়েছে, নগরীতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার