ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৮:০৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৮:০৬:৪৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি সহজ ও অভিগম্য করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভার আয়োজন করে সিসিবিভিও (CCBVO)। জার্মানির ব্রেড ফর দি ওয়ার্ল্ডের সহায়তায় বাস্তবায়িত “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”র আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

“ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” শীর্ষক সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম। সভায় সংস্থাটির পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মানিক, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, মনিল মারান্ডী, নন্দলাল টুডু, রঞ্জিত রায়, রুবেল মুর্মু, জুলিতা মুর্মু, মারিয়া হেম্ব্রম, বাপ্পি মার্ডী, ধনাই সরেন, উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো. আতিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সভার সভাপতি মো. শামসুল ইসলাম।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, আমরা সবাই এ দেশের নাগরিক এবং প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিকভাবে জানাবেন।” তিনি আরও বলেন, খাস পুকুর লিজ প্রদানের ক্ষেত্রে গ্রামভিত্তিক লিজ ব্যবস্থা চালু করা সম্ভব কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর