ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৭:২১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৭:২১:১২ অপরাহ্ন
রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের
রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয়ের কথা জানান।

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। সেই আস্থার মর্যাদা রক্ষা করে তিনি রাজশাহীর উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

তিনি বলেন, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পূর্বসূরিদের প্রণীত পরিকল্পনা ও সিনিয়র নেতৃবৃন্দের তৈরি মাস্টার প্ল্যানের আলোকে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কর্মকান্ডকে আরও গতিশীল করা হবে।

আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহীকে এমন একটি শহরে পরিণত করা হবে যেখানে নাগরিকরা স্বস্তিতে বসবাস করতে পারবেন এবং নির্মল পরিবেশে জীবনযাপন করতে পারবেন। উন্নয়ন কর্মকান্ড ও প্রয়োজনীয় সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নাগরিকরা যেন সহজে সেবা পান এবং উন্নয়ন কর্মকান্ডের সুফল ভোগ করতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, সমাজ ও প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অতীতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা সাংবাদিক ও সাধারণ মানুষকে জানাতে আহ্বান জানান তিনি।

এর আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের নথিতে স্বাক্ষর করেন নবনিযুক্ত চেয়ারম্যান। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তিনি উপস্থিত অতিথি এবং কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আরডিএ কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার