ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা

তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৭:০৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৭:০৫:০৮ অপরাহ্ন
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দেশব্যাপী বাস্তবায়নাধীন সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে পুনঃখননকৃত খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) উপজেলার বাধাইড় ইউনিয়নের ধামধুম খালপাড়ে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ও বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নাঈমুল হাছান।

এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মীর্জা আব্দুস সালাম, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

একই দিন উপজেলার কামারগাঁ ইউনিয়নের লব্ব্যাতলা খালপাড়েও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি