ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১১:৩৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১১:৩৪:৩৭ অপরাহ্ন
বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএসটিআইয়ের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে দুইটি ফিড কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার সেতুভাঙ্গা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী ২৭৩টি পণ্যের ক্ষেত্রে বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এর মধ্যে মাছ ও মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত। তবে অভিযানে সেতুভাঙ্গা এলাকার দুটি ফিড কারখানায় বিএসটিআই সনদ না থাকার প্রমাণ পাওয়া যায়। এ সময় ক্লাসিক ফিস অ্যান্ড ফিড মিলস-কে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অপরাধে সেতু ফিড মিলস-কে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই দুই প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে বিএসটিআই নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত