ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১১:২০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১১:২০:৫৫ অপরাহ্ন
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়, যা এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার গত (৩ জুন) নগরীর শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো: মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল গ্রামের মৃত জফির উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৬৪), তিনি নওহাটা পৌর যুবলীগের আহ্বায়ক এবং রাজশাহী জেলা যুবলীগের সদস্য হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গত (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে শাহমখদুম থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম