রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকার একটি জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ আকাশকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার (১৩ জুন) রাত সোয়া ১০টায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ আকাশকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আকাশের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রয়েছে। মামলাটির নম্বর-০২ এবং এটি গত ৭ মে ২০২৬ তারিখে দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

মোঃ মাসুদ রানা রাব্বানী :