ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৭:২১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৭:২১:৩৪ অপরাহ্ন
চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় এক স্কুলছাত্রী ও তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ব্যবসায়ী জনি ইসলামের বাসায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

​আহতরা হলেন, ব্যবসায়ী জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তার মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)। রিধি স্থানীয় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেশাগ্রস্ত হওয়ায় শান্তকে দোকানে চাকরি দেননি জনি ইসলাম। এই ক্ষোভ থেকেই সে রোববার সকাল সাড়ে ৯টার দিকে ধারালো অস্ত্র নিয়ে জনি ইসলামের বাড়িতে ঢুকে তার স্ত্রী রিতা মণি ও তার মেয়ে রিধির ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে তারা গুরুতর আহত হন। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে। পরে তাদের দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

​মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েক দিন আগে শান্ত ব্যবসায়ী জনি ইসলামের কাছে তার দোকানে একটি চাকরির অনুরোধ করেছিল। কিন্তু শান্ত নেশাগ্রস্ত হওয়ায় জনি তাকে চাকরি দিতে অস্বীকৃতি জানান। এতে জনি ইসলামের ওপর তীব্র ক্ষোভের সৃষ্টি হয় শান্তর। সেই ক্ষোভ থেকেই আজ সকালে সে বাড়িতে ঢুকে এই হামলা চালায়।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী পরিবারের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। আহত মা ও মেয়ের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার পাশাপাশি তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম