ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৭:১৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৭:১৩:৩৬ অপরাহ্ন
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
রাাজশাহীর ভাড়ালীপাড়া মোড় এলাকায় বাড়ি দখলের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিএনপি নেতা মো. হারুন-অর রশিদ হারান।

রোববার বিকেল সাড়ে ৪টায় নগরীর অক্ট্রয় মোড়ে অবস্থিত রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত মোঃ মামুন ও তার স্ত্রী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে এবং স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ এনেছেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

হারান বলেন, যে বাড়ি ও জমি নিয়ে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে তিনি বা তার সহযোগীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় ছিল। স্থানীয় সূত্রে তিনি জেনেছেন, বাড়িটি নিয়ে পূর্বে একটি বিরোধ ছিল এবং বর্তমানে সেখানে পুলিশ সদস্য আবির নামে একজন ব্যক্তি বসবাস করছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ১০ জুন মোঃ মামুন তার সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করলে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি মামুন দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১১ জুন একই স্থানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ মামুন ও তার স্ত্রী বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উত্থাপন করেছিলেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্য সামনে আসায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত