ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

সাধু আন্তনীর পর্বে পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৬:৪৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৬:৪৩:২৫ অপরাহ্ন
সাধু আন্তনীর পর্বে পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা সাধু আন্তনীর পর্বে পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খ্রিস্টান আদিবাসী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন ‘সাধু আন্তনীর পর্ব’ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রার্থনা সভা ও ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি আদিবাসী সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতা স্থানীয় জনপদে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। শনিবার (১৩ জুন) বিকেলে মাঞ্জি পরিষদের আয়োজনে বরবাড়ী-দস্তমপুর মিশন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী প্রতিযোগিতা। দূর-দূরান্ত থেকে আগত বিভিন্ন বয়সী প্রতিযোগীদের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় আদিবাসী সংস্কৃতির এক মিলনমেলায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মহেশপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল তিগ্যা, উপজেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রেভারেন্ট বিষ্ণুপদ রায়, বরবাড়ী-দস্তমপুর মিশনের ফাদার আগষ্টিন কুজুর, পাড়িয়া বিএন ইএলসি মিশনের পালক রেভারেন্ট টোমাস টুডু, অনুষ্ঠানের সভাপতি সুনীল কিস্কু বাবলু, ফাদার আলবার্ট সরেন ও ফাদার বাবুরাম হাজদা। এ সময় খেলা পরিচালনা কমিটির সদস্য বর্ণবাস কিস্কুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বরবাড়ী-দস্তমপুর মিশনের ফাদার আগষ্টিন কুজুর বলেন, “সাধু আন্তনীর পর্ব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধনের প্রতীক। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক চর্চাগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়।” তিনি আরও জানান, পীরগঞ্জ, বোচাগঞ্জ, রাণীশংকৈল ও ঠাকুরগাঁও সদর—এই চার উপজেলার খ্রিস্টান আদিবাসী সদস্যরা তীর নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ তৈরি হয়।

স্থানীয় প্রবীণরা জানান, তীর-ধনুক আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, শিকার সংস্কৃতি ও আত্মপরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে এটি জীবিকার উপকরণ না থাকলেও সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। এ ধরনের আয়োজন আদিবাসী সমাজে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব সমন্বয়ে আয়োজিত এই তীর নিক্ষেপ প্রতিযোগিতা প্রমাণ করে নিজস্ব সংস্কৃতিকে ধারণ ও সংরক্ষণের মধ্য দিয়েই আদিবাসী সম্প্রদায় তাদের শেকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক