ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ

শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৬:৩০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৬:৩০:৫৯ অপরাহ্ন
শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার ছবি: সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর, মুক্তিপণ আদায়, বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শিশির আহম্মদ তালুকদার রাতুলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। রাতুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্বধলা উপজেলা সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী কর্তৃক দায়েরকৃত মামলার এজাহার এবং পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শরীফ হোসেন রওশন (২০) গত ১০ জুন নেত্রকোনা শহরে যাওয়ার পথে ভুলবশত পূর্বধলার শালদিঘা এলাকায় নেমে পড়েন। পরে তিনি ত্রিমোহনীর দিকে হেঁটে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে একটি নির্জন স্থানে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, দুর্বৃত্তরা তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে নগদ ৪ হাজার ৫৬০ টাকা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকা, বিকাশ ঋণ সুবিধা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে তার মোট ১৬ হাজার ৬০ টাকার ক্ষতি হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, মোবাইল ফোনে সংরক্ষিত তথ্য যাচাইয়ের পর হামলাকারীরা তাকে আরও নির্যাতন করে, জোরপূর্বক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বক্তব্য ও স্লোগান দিতে বাধ্য করে এবং বিবস্ত্র অবস্থায় তার ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী অজ্ঞাতনামা তিন থেকে চারজন ব্যক্তিকে আসামি করে দণ্ডবিধির ৩৯৪ ধারা এবং সাইবার সিকিউরিটি আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে রাতুলের অবস্থান শনাক্ত করে ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ভুক্তভোগীর ছিনতাইকৃত মোবাইল ফোন এবং লুট করা অর্থের ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পূর্বধলা থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অন্যান্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার

রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার