ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহারি সামগ্রী নয়, রশ্মিকার জেল্লার রহস্য লুকিয়ে একটি মাত্র উপকরণে! গুরুদাসপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ মানসিক ভারসাম্যহীন কৃষকের পাশে মানবতার হাত: স্বেচ্ছাশ্রমে পাট কেটে, ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ ৫৫-য় পৌঁছে শরীর নিয়ে কোন সংগ্রামের মুখোমুখি মনীষা কৈরালা আত্রাইয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রাকসু ভিপির বক্তব্যে আরটিজেএর উদ্বেগ ও নিন্দা, বক্তব্য প্রত্যাহারের দাবি সিংড়ায় ঐতিহ্যবাহী চলনবিল নৌকা বাইচের স্থান পরিদর্শন করলেন ডিসি আসমা শাহীন মোহনপুরের তুহিন টেড্রার্সকে ১০ হাজার টাকা জরিমানা জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি লালপুরে মুরগির খামারে শিয়াল প্রতিরোধের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু নগরীতে ট্যাপেন্টাডল-গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায় দুই নদীর পানি বেড়ে প্লাবিত ঝালকাঠির নিম্নাঞ্চল 

বেনজীর আহমেদকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৫:৫৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৫:৫৭:৫২ অপরাহ্ন
বেনজীর আহমেদকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত
দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত ফিরিয়ে আনা হবে বলে জানিছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
 
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে বলেন, শুক্রবার (১২ জুন) আমিরাত সরকারের পক্ষ থেকে একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে, দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

এ সময় তিনি আরও জানান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজের বিষয়ে সরকারকে দায় দেয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সে নিজেই আত্মগোপনে গিয়ে নিখোঁজের নাটক সাজিয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের অনুরোধে ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। সেই নোটিশের ভিত্তিতেই দুবাইয়ের নিরাপত্তা সংস্থাগুলো তার অবস্থান শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করা হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দুবাই পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতে হাজির করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর যৌথভাবে কাজ শুরু করেছে। পাশাপাশি দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসও বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ