ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৪:২৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৪:২৭:২৯ অপরাহ্ন
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া জানাল পাকিস্তান ছবি: সংগৃহীত
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান।

রোববার (২২ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে, ইসলামাবাদ জানিয়েছে, তারা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিতে গভীরভাবে উদ্বিগ্ন।
 
নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার একদিন পর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাল পাকিস্তান।
 
সামাজিকমাধ্যম এক্সে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘন করেছে। আরও বলেছে যে জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে।
 
পাকিস্তান জানায়, ‘ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের কারণে ওই অঞ্চলে উত্তেজনা ও সহিংসতা উদ্বেগজনক। উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এই অঞ্চল এবং এর বাইরেও মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে।’
 
ইসলামাবাদ আরও যোগ করেছে, ‘আমরা বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তির প্রতি শ্রদ্ধা জানানোর এবং অবিলম্বে সংঘাতের অবসান ঘটানোর অপরিহার্য প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। সকল পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে।’
 
এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, পাকিস্তান জানিয়েছে যে এই বছরের শুরুতে ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় তার নেতৃত্বের জন্য ২০২৬ সালে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নকে তারা সমর্থন করবে।
 
রোববার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্চ এবং ইসফাহানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার