ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:১৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:১৫:২৪ অপরাহ্ন
রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাটিবাহী একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় শিবা রাণী (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শনিবার (১৩ জুন) রাণীশংকৈল পৌর শহরের উমরাডাঙ্গী সড়কে জামায়াতে ইসলামী অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ​​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের একমাত্র মেয়ে। সে স্থানীয় চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পড়ে। সকালের দিকে কোচিং শেষে সে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে জামায়াতে ইসলামী’র অফিসের কাছে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মাটিবাহী ট্রাক্টর তার সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে সড়কে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​হৃদয়বিদারক এই দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করে। পরে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাণীশংকৈল
থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক্টর ও চালককে থানা হেফাজতে নেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ​

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী মুঠোফোনে বলেন,দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম