ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:০৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:০৪:৪১ অপরাহ্ন
লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
নাটোরের  লালপুর উপজেলায় ইউপি সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা মনির হোসেনের নেতৃত্বাধীন কথিত ‘মনির বাহিনীর’ বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে বিচার দাবি করেছেন আহত রেজাউল করিম।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগী রেজাউল করিম। তিনি ইসলামপুর গ্রামের মৃত ইনামুল হকের ছেলে।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম অভিযোগ করেন, চংধুপইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে গত ৭ মে মনির হোসেন তার অনুসারী কিশোর গ্যাং সদস্যদের নিয়ে তার বাড়িতে হামলা চালান। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, হামলার সময় পরিবারের নারী সদস্যদের গহনা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রেজাউল করিম জানান, এ ঘটনায় লালপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মনির হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে অভিযোগের বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। রেজাউল করিম আগে ইউপি সদস্য মনির হোসেনের ওপর হামলা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে মনির হোসেনের লোকজন সেখানে হামলা চালায়। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি