ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০৯:২৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০৯:২৭:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 
শনিবার (১৩ জুন) দুপুরে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স চত্বরে ভূমিমন্ত্রীর নিমগাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

এর আগে একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারায় জাতীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

রাজশাহীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ কদম গাছের চারা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জাম গাছের চারা, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কাঁঠাল গাছের চারা, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম কাঠবাদাম গাছের চারা এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান আম গাছের চারা রোপণ করেন।

এছাড়া বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সুবেদার ইসলাম জলপাই গাছের চারা এবং রাজশাহীর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম আমলকী গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪