ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে ইলিয়াস হত্যা মামলার পলাতক আসামি রুবেল গ্রেফতার সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি সোহরাব আলী গ্রেফতার নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযানে ৩৯০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে ১২ স্বাভাবিকীকৃত আমেরিকানের নাগরিকত্ব বাতিল চায় বিচার বিভাগ বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার -২৬ ৪১ বছরেও গোলমেশিন! সৌদিতে সেঞ্চুরি রোনাল্ডোর হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হেঁটে মাতামুহুরী নদী পাড়ির চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যু ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ পেলেন বিজয়, সরকার গঠনে থাকল না বাধা জেল্লাদার ত্বক, থাকবে না বলিরেখা, ক্রিমের বদলে গ্লুটাথিয়োনে বাড়ছে ভরসা নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী

মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৪:১৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৪:১৯:১৬ অপরাহ্ন
মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত ফাইল ফটো
টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক সুজন খান (৪৮) নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। 

জানা গেছে, রাত তিনটার দিকে মহাসড়কের ওইস্থানে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মারা যান। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন নিয়ে কালক্ষেপণ

তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন নিয়ে কালক্ষেপণ