ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০৯:১৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০৯:১৯:৫৭ অপরাহ্ন
পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‘সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তাা সৃষ্টিতে গুরুত্বারোপ এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ এবং ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ প্রদানের লক্ষ্যে এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম এসইডিপি এর আয়োজনে ও পুঠিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল।

অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র আসাদুল ইসলাম আসাদ, পিএন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা ও নৈপুণ্যের উন্নয়নসহ নানা উপায়ে আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করতে এ কর্মসূচি পালিত হচ্ছে।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী, উৎপাদনমুখী এবং সময়োপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর।

দিনব্যাপী এই আয়োজনে উপজেলার মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন গ্রুপে ১৪টি স্টলের মাধ্যমে তাদের বিভিন্ন উদ্ভাবনী ধারণা ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রজেক্টের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও টেকসই সমাধান তুলে ধরে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার