রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) রাতভর নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা, হড়গ্রাম রানীদিঘী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদেরন কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতাররকৃতরা হলো: মোঃ মিলন (৩৮), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে তার স্ত্রী মোসাঃ রাকিবা খাতুন (৩৫) ও একই থানার মোঃ সুজন আলী (৩২), সে হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, অভিযানের সময় মিলনের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং একটি মোবাইল ও রাকিবার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। এছাড়া সুজনের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় রাকিবা কৌশলে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
মিলনের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। রাকিবার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় দুটি মাদক মামলা এবং গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :