ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০৮:৫৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০৮:৫৪:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়
জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল।
 
শনিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগ তিকরা ৪ উইকেটের দারুণ জয় তুলে নেয়।

টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে এ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান তুলে নেয়। ফলে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সিরিজ জয়ী বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন। এছাড়াও উভয় দলের খেলোয়াড়, সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সিরিজজুড়ে বাংলাদেশ ইমার্জিং দলের ধারাবাহিক নৈপুণ্য ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময় ক্রিকেটার তৈরির ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার