ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০১:৫৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০১:৫৩:৫৭ পূর্বাহ্ন
সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় গণমাধ্যমের উন্নয়ন নিয়ে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে নগরীর পদ্মা গার্ডেনের কফি বারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, সময় টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি সাইফুর রহমান রকি, ক্যামেরাপার্সন পাপ্পু, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, সদস্য ও এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার। 

মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং রাজশাহীর গণমাধ্যমের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাগত মানোন্নয়নে সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতেও সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপস্থিত অতিথিরা সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০