ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার বিশ্বজুড়ে ৫৬ শতাংশ বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল! মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী

মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৯:১৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৯:১৪:৩৭ অপরাহ্ন
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা
রাজশাহীর মোহনপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

ধুরইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় আর্জেন্টিনা দল ১-০ গোলে ব্রাজিল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের সদস্য সচিব সাবেক মেম্বার আব্দুল করিম মণ্ডল, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, মহিলা দলের সদস্য সচিব ববিতা মেম্বার, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার কাজী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাফুজ আলম শিমুল, মহব্বতপুর-খানপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ রেজাউল করিম, মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, ধুরইল উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি, যুবনেতা তুহিনুল ইসলাম চনচল, যুবনেতা সাদিকুল ইসলাম, একরামুল হক রিপন, ধুরইল ইউপি ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন, কৃষকদল আহবায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার শিক্ষা দেয়। দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার শিক্ষা ও ক্রীড়া খাতের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।”

তিনি বলেন, “মাদক সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে এবং মাদককে ‘না’ বলতে হবে। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর