ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৮:৪২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৮:৪২:৫৩ অপরাহ্ন
রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
রাজশাহীর উন্নয়ন ও আধুনিকায়নে মিজানুর রহমান মিনুর অবদানের স্বীকৃতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯৯৪ সালের ২৩ জানুয়ারি রাজশাহী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বলেন, “রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখতে মিনুর কোনো বিকল্প নেই।”

জনসভায় বেগম খালেদা জিয়া মিনুকে একজন সৎ, দক্ষ ও উন্নয়নমুখী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে রাজশাহী নগরীর উন্নয়ন কর্মকাণ্ড দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হয়েছে। তিনি জানান, মিনুর প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই রাজশাহীর জন্য বিপুল পরিমাণ উন্নয়ন তহবিল বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হয়েছে, যা পূর্বে কখনও দেখা যায়নি।

তৎকালীন প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজশাহী বাইপাস সড়ক নির্মাণ, পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র এবং পৃথক রেশন ডিপো প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজশাহীর উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় মিজানুর রহমান মিনুর ভূমিকা সে সময় জাতীয় পর্যায়েও প্রশংসিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রীর এই বক্তব্য তারই একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে আজও স্মরণীয় হয়ে আছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার