ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৮:৩৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৮:৩৮:৪৩ অপরাহ্ন
তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু
রাজশাহীর তানোরে অনলাইন জুয়া ও পারিবারিক কলহের জেরে একলাছুর রহমান ওরফে আহাদ আলী (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সে তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা মহল্লার গোলাপ আলীর পুত্র। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে ঘটে আত্মহত্যার ঘটনা। তার মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে জুয়ার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। 

স্থানীয়রা জানান, আহাদ আলী রাজ মিস্ত্রীর কাজ করা অবস্থায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে। সম্প্রতি ওই গ্রামের জনৈক রাব্বানীর মাধ্যমে জুয়া খেলায় জড়িয়ে পড়ে। জুয়া খেলে আহাদ প্রায় এক লাখ টাকা হেরে যায়। টাকার জন্য রাব্বানী আহাদকে চাপ দেয়। এ চাপ সহ্য করতে না পেরে এবং এসব নিয়ে পরিবারের সঙ্গে ঝামেলা হয়ে আসছিল।

এসব নানা কারণে  মানসিক অশান্তিতে বৃহস্প্রতিবার দিবাগত রাতে  বাড়ির উঠান ঘরের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা- নীরিক্ষা শেষে আহাদকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই রাব্বানী আত্মগোপন করেছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত আহাদের পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক