ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৮:৩০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৮:৩০:২১ অপরাহ্ন
যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে
যশোর শহরতলীর চাঁচড়া মাগুরপট্টি এলাকায় একই ঘরে থাকা দুই নারীকে ধর্ষণের অভিযোগে রকি (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আটক রকি ওই এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা ছিল এবং ওই মামলায় তিনি সাজা ভোগ করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (১০ জুন) গভীর রাতে এক গৃহবধূ ও তার ননদের কিশোরী মেয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গৃহবধূর স্বামী তখন বাড়ির বাইরে ছিলেন। এ সময় সুযোগ নিয়ে রকি কৌশলে ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অন্ধকারে গৃহবধূ প্রথমে তাকে নিজের স্বামী মনে করেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর গৃহবধূ বিষয়টি স্বামীকে জানালে তারা কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, ভুক্তভোগী দুই নারীর ডাক্তারি পরীক্ষা কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে সম্পন্ন করা হচ্ছে। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ বলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর