ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন!

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৭:১১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৭:১১:৪৪ অপরাহ্ন
‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন!
‘পিদ্দী’ ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কপূর। কিন্তু চরিত্রের থেকে তাঁর শরীরকেই নাকি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এমন অভিযোগ উঠেছে। এমনকি পরোক্ষে সেই অভিযোগে সম্মতি জানিয়েছেন শ্রীদেবী-কন্যা নিজেও। কিন্তু, ‘পিদ্দী’র জন্য নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক পেয়েছেন তিনি। অভিনয়জীবনের সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক ‘পিদ্দী’ ছবিটিই নাকি তাঁকে দিয়েছে।

‘পিদ্দী’ বিতর্কে মুখ খুলেছেন বহু তারকাই। অনেকেই সমর্থন করেন জাহ্নবীকে। তার পরেই ছবির পরিচালক বুচি বাবু সানা বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। এমনকি, ছবির কিছু অংশ বাদও দেওয়া হয়েছে, যেগুলি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ছবির জন্য জাহ্নবীকে নাকি ৮ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে। সেই সূত্রের কথায়, “জাহ্নবীর কেরিয়ারের সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক এটাই। জাহ্নবীও সেটে খুব পেশাদার ছিলেন।

‘দেবারা’ ছবির জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। সেই ছবি থেকে প্রায় ৫০ শতাংশ বেশি পারিশ্রমিক পেয়েছেন ‘পিদ্দী’তে।”

প্রথমে ‘দেবারা’, এ বার ‘পিদ্দী’। দুটি ছবিই তেলুগু ইন্ডাস্ট্রিতে সফল। তাই জাহ্নবীকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে, জানান সেই সূত্র। তাঁর কথায়, “জাহ্নবী ছবিতে থাকা মানেই সেটি সফল। তাই তেলুগু চলচ্চিত্রজগতে ওঁকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে।” তাই পর পর বেশ কিছু তেলুগু ছবির প্রস্তাব যাচ্ছে জাহ্নবীর কাছে। অল্লু অর্জুনের ছবি ‘রাকা’তেও জাহ্নবীকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এ ছাড়াও অভিনেত্রীকে আরও কিছু তেলুগু ছবিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

সেই ছবিগুলিতেও কি শুধুই ‘স্বল্পবসনা সুন্দরী’র চরিত্রে জাহ্নবী? সূত্র জানিয়েছেন, আসন্ন ছবিগুলিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। শুধুই সৌন্দর্য যোগ করার জন্য নায়কের পাশে থাকবেন তিনি, এমন নয়।

‘পিদ্দী’ নিয়ে চলা বিতর্কে সরাসরি এখনও কোনও মন্তব্য করেননি জাহ্নবী। তবে এক অনুরাগীর সঙ্গে চলা তাঁর কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেই ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা গিয়েছিল, তাঁকে ছবিতে যে ভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা নিয়ে মোটেই সন্তুষ্ট নন অভিনেত্রী। এক জায়গায় জাহ্নবী আক্ষেপ করে জানিয়েছেন, তাঁর অজান্তেই বক্ষবিভাজিকার শট নেওয়া হয়েছে। তিনি বলেছেন, “ওরা বলবে, মুখের ‘ক্লোজ়আপ’ শট নেওয়া হচ্ছে। কিন্তু ওরা নেবে বক্ষবিভাজিকার শট। কিছু বিশ্বাস করা যায় না।” এই বিতর্কের মাঝে এমন খবরও ছড়িয়েছিল, জাহ্নবী নাকি ভবিষ্যতে দক্ষিণের ছবি নিয়ে আগ্রহী নন। তবে বিষয়টি নিয়ে অভিনেত্রী বা তাঁর সহযোগী দল আনুষ্ঠানিক ভাবে কোনও কথা এখনও বলেনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪