সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, এবারের বাজেট মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য করা হয়েছে। এবারের বাজেট একেবারে পরিকল্পিত চিন্তাভাবনার একটি বাজেট।
মানুষের জীবন উন্নত করার জন্য,, জীবনকে সহজ থেকে সহজতর করার জন্য কিন্তু এই বাজেট করা হয়েছে। যেখানে বড় বড় রাস্তাঘাট, বিল্ডিং অথবা ব্রীজ এর থেকে শিক্ষাক্ষেত্রে, বাচ্চাদের ক্রীড়ার ক্ষেত্রে, আইনশৃঙ্খলা অনেক টা ভালো রাখা যায় কিভাবে আইনগত সহযোগিতা মানুষের মাঝে পৌছে দেওয়া যায়, কীভাবে স্বাস্থ্যসেবা আরও বেশি মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দেওয়া যায়, কিভাবে মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, কিভাবে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী করা যায়, কিভাবে কৃষকদের কৃষি প্রণোদনার মাধ্যমে আরও অনেক বেশি স্বাবলম্বী করা যায় এসব বিষয়ে কিন্তু সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, এর পাশাপাশি চলমান সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা সহযোগিতা করে থাকি যেমন আমার মন্ত্রণালয় থেকে বিভিন্ন ভাতা কার্ড, ফ্যামিলি কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা কৃষি কার্ড সকল কিছুর বরাদ্দ বাড়ানো হয়েছে। যেন আমরা এই সমস্ত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলতে পারি। যাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যে সেক্টরে কাজ করতে ইচ্ছুক সেই সেক্টরে তারা নিজেদের প্রফেশন বেছে নিতে পারে।
শুক্রবার দুপুরে তিনি লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্টার্ট আপ ও বিজ্ঞান প্রকল্প সহ সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি ও বিশেষ বরাদ্দের আওতায় ৮৬ জন নারীর মাঝে সেলাই মেশিন সহ ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :