ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৬:৩৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৬:৩৫:১২ অপরাহ্ন
সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ভারত থেকে অব্যাহত পুশইনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে রংপুর অঞ্চলের জামায়াতে ইসলামীর টিম সদস্য আব্দুল হাকিম বলেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা এবং অবৈধভাবে মানুষকে পুশইন করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা সীমান্তে হত্যাকান্ড বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে কার্যকর ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে জাতীয় নাগরিক পাটির কেন্দ্রিয় মূখ্য সমন্বয়ক গোলাম মুর্তুজা সেলিম বলেন, সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পুশইনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে জোরালো প্রতিবাদ জানাতে হবে। দেশের জনগণ এসব অন্যায় ও অমানবিক কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে বলেও তারা উল্লেখ্য করেন।

প্রতিবাদ সভায় জেলা জামায়াতের সহ-সেক্রেটারী তফিল উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারী আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাবেক নায়েবে আমির মিজানুর রহমান, জাতীয় নাগরিক পাটির জেলা সেক্রেটারী খলিলুর রহমান, জেলা ছাত্র শিবির সভাপতি সাদেকুল ইসলাম মুন্না।

সমাবেশ শেষে সীমান্ত হত্যা ও পুশইনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার