ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৬:৩১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৬:৩১:০৮ অপরাহ্ন
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এ’-কে ফুটবল বোদ্ধারা টুর্নামেন্টের অন্যতম ‘গ্রুপ অফ ডেথ’ বা অনিশ্চয়তায় ভরা গ্রুপ হিসেবে আখ্যা দিয়েছিলেন। যেখানে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের মতো দলগুলো নকআউট রাউন্ডে যাওয়ার জন্য সমানে সমানে লড়াই করছে। 

প্রথমার্ধের খেলার পর দ্বিতীয়ার্ধের আক্রমণ-পাল্টা আক্রমণের রুদ্ধশ্বাস লড়াইয়ে ১-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক কামব্যাকের করলো ‘টেইগুক ওয়ারিয়র্স’ খ্যাত দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে এক বিশাল ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেলল সন হিউং-মিনের দল। 

গুয়াদালাহারার কোরিয়ান ভক্তদের চেনা সমর্থনে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই তেমন ধারালো আক্রমণ গড়ে তুলতে পারেনি। তবে বিরতির পর মেক্সিকোর উচ্চতার সুবিধা নিয়ে প্রথম আঘাতটি হানে চেক প্রজাতন্ত্রই। ম্যাচের ৫৯তম মিনিটে এক চতুর থ্রো-ইন থেকে আসা ক্রসে দারুণ এক হেডে গোল করে চেকদের লিড এনে দেন ৬ ফুট ৩ ইঞ্চির দানবীয় ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেচিস।  

ম্যাচের শেষ ২০ মিনিটে গুয়াদালাহারার মাঠ রূপ নেয় এক চরম যুদ্ধক্ষেত্রে। সমতায় ফেরার মাত্র কয়েক মিনিটের মাথায় চেক প্রজাতন্ত্র আবারও কোরিয়ার জালে বল জড়িয়ে উদযাপনে মাতলেও রেফারি অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় দক্ষিণ কোরিয়া। ওহ হিয়ন-গিউ-এর এক চোখ ধাঁধানো এবং দৃষ্টিনন্দন গোলে ২-১ ব্যবধানে লিড নেয় কোরিয়ানরা। কোরিয়ার অধিনায়ক এবং লস অ্যাঞ্জেলেস এফসি তারকা সন হিউং-মিন গোল করার সর্বোচ্চ ৬টি প্রচেষ্টা চালালেও কাল গোলশূন্য থাকতে হয়েছে তাকে। তবে সনের গোল খরা সত্ত্বেও শেষ পর্যন্ত ২-১ গোলের মহাকাব্যিক জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ান জায়ান্টরা।

প্রথম দিনের খেলা শেষে গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। আগামী বৃহস্পতিবার গ্রুপ সেরা হওয়ার হাইভোল্টেজ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া, আর চেক প্রজাতন্ত্রের সামনে বাঁচা-মরার লড়াইয়ে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক