ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৬:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৬:২২:৫৮ অপরাহ্ন
মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী ছবি: সংগৃহীত
মা শ্রীদেবী ছিলেন বলিউডের প্রথম ‘লেডি সুপারস্টার’। বাবা বনি কাপুর ভারতীয় সিনেমার প্রভাবশালী প্রযোজক। স্বভাবতই তারকা দম্পতির সন্তান হিসেবে জাহ্নবী কাপুরের ওপর স্পটলাইট ছিল প্রথম থেকেই। তবে শুধু পারিবারিক পরিচয়ে নয়, অভিনয় দক্ষতা ও একের পর এক বক্স অফিস সফলতায় বলিউডে এখন নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন জাহ্নবী। আর এবার সাফল্যের হাত ধরে আয়ের দিক থেকে নিজের প্রয়াত মা শ্রীদেবীকেও ছাড়িয়ে গেলেন এই অভিনেত্রী।

বলিউড হাঙ্গামার সূত্র থেকে জানা গেছে, ক্যারিয়ারের নতুন সিনেমা ‘পেদ্দি’-এর জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন জাহ্নবী। তেলেগু ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার ‘দেবারা’ সিনেমার সাফল্যের পর গত ৪ জুন মুক্তি পায় বুচি বাবু সানা পরিচালিত বিগ বাজেটের সিনেমা ‘পেদ্দি’। এই সিনেমায় দক্ষিণী সুপারস্টার রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী। সিনেমাটিতে তার চরিত্র ও অভিনয় নিয়ে নানামুখী আলোচনা-সমালোচনা থাকলেও বক্স অফিসে এটি ঝড় তুলেছে। ইতোমধ্যেই বিশ্বব্যাপী ২৭০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে সিনেমাটি। এই ‘পেদ্দি’ সিনেমার জন্য জাহ্নবী কাপুরকে দেওয়া হয়েছে ৮ কোটি রুপি। যা তার ক্যারিয়ারের এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক।

এর আগে ‘দেবারা’ সিনেমার জন্য তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। সেই তুলনায় মাত্র এক সিনেমার ব্যবধানে জাহ্নবীর পারিশ্রমিক বেড়েছে প্রায় ৩০ শতাংশ। দক্ষিণ ভারতের বক্স অফিসে পরপর দুটি সিনেমা ব্লকবাস্টার হওয়ায় চলচ্চিত্র পাড়ায় তাকে এখন ‘লাকি চার্ম’ হিসেবে

এদিকে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শ্রীদেবী তার দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারে সর্বোচ্চ ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন ২০১৫ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘পুলি’-এর জন্য। এ ছাড়া সাধারণত ক্যারিয়ারের পিক টাইমে তিনি প্রতি সিনেমার জন্য ২ থেকে ৩ কোটি রুপি নিতেন।

যদিও ‘পেদ্দি’ সিনেমার হিন্দি সংস্করণটি বলিউডে আশানুরূপ সাড়া জাগাতে পারেনি, তবে তেলেগু সংস্করণের আকাশচুম্বী সাফল্য জাহ্নবীর সামনে দক্ষিণী সিনেমার দুয়ার পুরোপুরি খুলে দিয়েছে। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। এর মধ্যে আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমাটি অন্যতম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা