ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার বিশ্বজুড়ে ৫৬ শতাংশ বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল! মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন সকালে এক চামচ ঘি! হজমশক্তি বাড়ানোর পাশাপাশি ত্বকেও আনতে পারে স্বাভাবিক উজ্জ্বলতা

দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৬:১৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৬:১৪:৫১ অপরাহ্ন
দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুম কিংবা সামান্য বৃষ্টিতেই উপজেলা পরিষদ মাঠে পানি জমে থাকত। ফলে সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ সৃষ্টি হতো। জনদুর্ভোগ লাঘব ও উপজেলা চত্বরের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন এ ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোগান্তি দূর করা এবং সরকারি সেবার মান উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। আরসিসি ড্রেন নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য ও পরিবেশের উন্নতি ঘটবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ড্রেনটি নির্মিত হলে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও আধুনিক ও টেকসই হবে। এতে বর্ষা মৌসুমেও মাঠে পানি জমে থাকার সমস্যা থাকবে না এবং উপজেলা পরিষদের সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা পরিষদ মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সামান্য বৃষ্টিতেই মাঠ ও আশপাশের এলাকায় পানি জমে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হতো, ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারতোনা । ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকে তারা সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এলাকাবাসীর আশা, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং উপজেলা চত্বর আরও সুন্দর ও ব্যবহার উপযোগী হয়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. অফিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর