ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৬:১০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৬:১০:০৯ অপরাহ্ন
লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মনির হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে উপজেলার কেশবপুর এলাকার মুরগিতলা মাঠে নিজ পাটক্ষেতে কাজ করার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। মনির হোসেন কেশবপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত চয়ানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপে কামড় দেওয়ার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

তবে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেলে না নিয়ে লক্ষ্মীপুর গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার আরও অবনতি হলে পুনরায় দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানায়, মৃতদেহ বর্তমানে লালপুর থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ