ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

এবারের বাজেট মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য করা হয়েছে --পুতুল

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৫:৩১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৫:৩১:৩৭ অপরাহ্ন
এবারের বাজেট মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য করা হয়েছে --পুতুল এবারের বাজেট মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য করা হয়েছে --পুতুল
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, এবারের  বাজেট মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য করা হয়েছে। এবারের বাজেট একেবারে পরিকল্পিত চিন্তাভাবনার একটি বাজেট। মানুষের জীবন উন্নত করার জন্য, জীবনকে সহজ থেকে সহজতর করার জন্য কিন্তু এই বাজেট করা হয়েছে। যেখানে বড় বড় রাস্তাঘাট, বিল্ডিং অথবা ব্রীজ এর থেকে শিক্ষাক্ষেত্রে, বাচ্চাদের ক্রীড়ার ক্ষেত্রে, আইনশৃঙ্খলা অনেকটা ভালো রাখা যায় কিভাবে আইনগত সহযোগিতা মানুষের মাঝে পৌছে দেওয়া যায়, কীভাবে স্বাস্থ্যসেবা আরও বেশি মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দেওয়া যায়, কিভাবে মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, কিভাবে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী করা যায়,  কিভাবে কৃষকদের কৃষি প্রণোদনার মাধ্যমে আরও অনেক বেশি স্বাবলম্বী করা যায় এসব বিষয়ে কিন্তু সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, এর পাশাপাশি চলমান সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা সহযোগিতা করে থাকি যেমন আমার মন্ত্রণালয় থেকে বিভিন্ন ভাতা কার্ড, ফ্যামিলি কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা কৃষি কার্ড সকল কিছুর বরাদ্দ বাড়ানো হয়েছে। যেন আমরা এই সমস্ত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলতে পারি। যাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যে সেক্টরে কাজ করতে ইচ্ছুক সেই সেক্টরে তারা নিজেদের প্রফেশন বেছে নিতে পারে।

শুক্রবার দুপুরে তিনি লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্টার্ট আপ ও বিজ্ঞান প্রকল্প সহ সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি ও বিশেষ বরাদ্দের আওতায় ৮৬ জন নারীর মাঝে সেলাই মেশিন সহ ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ