ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সালমানের জটিল অসুখই বিয়ে না করার আসল কারণ

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৪:০৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৪:০৬:৩১ অপরাহ্ন
সালমানের জটিল অসুখই বিয়ে না করার আসল কারণ ছবি: সংগৃহীত
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। নিজের ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। তার ক্যারিয়ার তুঙ্গে থাকলেও ব্যক্তিজীবনের অবস্থান একেবারে তলানিতে।

বয়স ৬০ ছুঁতে আর বেশি দেরি নেই। জীবনের এতগুলো বসন্ত পার করে দিয়েছেন। জীবনে এসেছে বহু প্রেম। সংগীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন কিংবা হালের ক্যাটরিনাদের মতো বলিউড ডিভারা ছিলেন তার প্রেমিকার তালিকায়। তবে কোনো প্রেমই পরিপূর্ণ হয়নি সালমানের জীবনে। কোনো প্রেমই বিয়ে পর্যন্ত গড়ায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের ভাইজানের বিয়ে না করার কারণ হিসেবে অবশেষে জানা গেল বিরল রোগে আক্রান্ত তিনি। জানা গেছে, নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগে আক্রান্ত হয়েছেন নায়ক, যা তাকে ঠেলে দিতে পারে মৃত্যু পর্যন্ত! সদ্য এক সাক্ষাৎকারে এমন দুঃসংবাদ দিলেন নায়ক নিজেই।

সম্প্রতি কপিল শর্মা শো-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। সেখানে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউডের ষাট বছরের নায়ক। 

এক পর্যায়ে প্রশ্ন ছোড়া হয় তার বিয়ে নিয়ে। জবাবে সালমান বলেন, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ দুইয়ের জন্যই একটা বড় মানসিক প্রস্তুতি প্রয়োজন হয়। দুটোই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর তাই দুইয়ের পরই নতুন জীবন শুরু করা খুব সহজ নয়।

এই আলোচনার মাঝেই সালমান জানান তার বিরল অসুখের কথা। বলেন, ‘প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি। প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছি তা খুব সহজ নয়। এভি ম্যালফর্মেশন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানেউরিজম এর মতো কঠিন রোগ শরীরে থাকার পরও কাজ করছি। নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করে চলেছি। প্রতিদিন মনে হয় আমার শরীরের একটা করে হাড় ভাঙছে। এতটাই কষ্ট হয়। এবার বিয়ের মতো একটা সিদ্ধান্ত জীবনের এই সময়ে এসে নেওয়াটা কঠিন।’

সালমানের শরীরে বাসা বাঁধা এই বিরল এই রোগগুলো মৃত্যু পর্যন্তও  নিয়ে যেতে পারে। যেমন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মূলত নার্ভের অসুখ। যার ফলে ভয়ংকরভাবে নার্ভ ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি মুখমণ্ডলেও ভয়ংকর যন্ত্রণা শুরু হয় যা রীতিমতো প্রাণঘাতী। অন্যদিকে এভি ম্যালফর্মেশনও কম জটিল রোগ নয়। শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলে সমস্যা তৈরি করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান