ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৫:১৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৫:১৭:০৪ অপরাহ্ন
আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

শুক্রবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের কর্মসহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। 

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক সমস্যা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক-অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

ফারজানা শারমীন পুতুল বলেন, দেশের কোনো শ্রেণি-পেশার মানুষকে অবহেলিত রাখা হবে না। নতুন অর্থবছরের বাজেটে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তিনি জানান, আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ ছাড়া বিভিন্ন সামাজিক ভাতা কর্মসূচির আওতা বৃদ্ধি এবং দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিচারপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে। গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে আরও কার্যকর করা হচ্ছে। পাশাপাশি জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনা খরচে আইনি সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক  আহাবায়কমোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী , সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান প্রমূখ। 

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা জিমনেশিয়ামে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপজেলা চত্বরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের মাঝে টিন বিতরণ শেষে উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এসময় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ