ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৪:৫৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৪:৫৭:৪৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়। 

শুক্রবার (১২ জুন) ভোররাত আনুমানিক সোয়া ৫টার দিকে  কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে চেকপোস্ট ডিউটিরত পুলিশ সদস্যরা একটি অটোরিক্সাকে তল্লাশির জন্য থামান। এ সময় অটোরিক্সায় থাকা আনুমানিক ১৫-১৬ বছর বয়সী এক কিশোরী ও এক যুবককে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। 

জিজ্ঞাসাবাদে কিশোরী নিজেকে “তৃষা” (ছদ্মনাম) (১৬) হিসেবে পরিচয় দিয়ে জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অপরদিকে, যুবক নিজেকে শ্রী দূর্জয় কর্মকার (২২) বলে পরিচয় দেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নেপালপাড়া দুবলি ভান্ডার গ্রামের শ্রী স্বপন কর্মকারের ছেলে বলে জানান।

পুলিশ তৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে জানতে পারে যে, কিশোরী “তৃষা” (ছদ্মনাম) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় দায়েরকৃত একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিকটিম। বিষয়টি তাৎক্ষণিকভাবে গোমস্তাপুর থানাকে অবহিত করা হলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ কাশিয়াডাঙ্গা থানায় উপস্থিত হন। 

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে কিশোরী এবং তার সঙ্গে থাকা যুবককে কাশিয়াডাঙ্গা থানার জিডি মূলে গোমস্তাপুর থানার তদন্তকারী কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিখোঁজ ব্যক্তি উদ্ধার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা আন্তরিক ও তৎপর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ