ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন সকালে এক চামচ ঘি! হজমশক্তি বাড়ানোর পাশাপাশি ত্বকেও আনতে পারে স্বাভাবিক উজ্জ্বলতা লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সব তিক্ততা ভুলে আচমকা দীপিকার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা! দিল্লিতে ফের বহুতল আবাসনে অগ্নিকাণ্ড, এবার প্রাণ গেল তিনজনের ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট: জামায়াত ফিলিপাইনের ভূমিকম্পে নিহত বেড়ে ৫৫ ‘জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না’: ট্রাম্পকে আরিয়ানা গ্রান্ডে ৫০ ছুঁইছুঁই শাকিরার শরীরে মেদ জমে না বিশেষ খাদ্যাভ্যাসে! এবারের বাজেট মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য করা হয়েছে --পুতুল খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা তানোরে শিশুধর্ষণের অভিযোগে আটক কিশোর কারাগারে ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের বগুড়ায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার বগুড়ায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বাদামভাজা কী ভাবে রাখলে মিইয়ে যাবে না, গন্ধ হবে না, বজায় থাকবে কুড়মুড়ে ভাবও নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর ফুটপাতেও ব্যবহার করতে হবে বাংলা কিউআর: গভর্নর

ফুটপাতেও ব্যবহার করতে হবে বাংলা কিউআর: গভর্নর

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৪:৫২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৪:৫২:৫৪ অপরাহ্ন
ফুটপাতেও ব্যবহার করতে হবে বাংলা কিউআর: গভর্নর ছবি: সংগৃহীত
ডিজিটাল লেনদেন সহজ করতে জুলাই থেকে বাংলা কিউআর ফুটপাতেও ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর সবার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে। ফুটপাতেও এটি ব্যবহার করতে হবে।
 
এ সময় মোস্তাকুর রহমান বলেন, যারা টাকা চুরি করে নিয়ে গেছে, তাদের শান্তিতে থাকতে দেব না। এজন্য ১০টা এজেন্সি কাজ করছে। অনেক দেশে সম্পদ ফ্রিজ করা হয়েছে। এটি আরও শক্তিশালী হচ্ছে। পাচারকারীরা বিভিন্ন দেশে সম্পত্তি ট্রান্সফার করে ফেলছে। কিন্তু আমরা পাচারকারীদের পিছু ছাড়ব না। 
 
গভর্নর বলেন, জ্বালানিতে গত ১৭ বছর সমুদ্র বিজয় দেখেছি। কিন্তু যেসব জায়গায় গ্যাস পাওয়া যেতে সেগুলোতে খুঁজে দেখেনি। পুরো আমদানি নির্ভরতায় ১৭ বছর চলেছে।
 
বাপেক্স শক্তিশালী করা হবে জানিয়ে তিনি বলেন, সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে বিদেশি সহায়তা নেয়া হবে। ব্লকগুলো না পাওয়া পর্যন্ত এটির চেষ্টা হবে। এ ছাড়া, রফতানি বাড়াতে সোলারে গুরুত্ব দেয়া হচ্ছে।
 
তিনি আরও বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওযার কারণে অন্য সোর্সে জ্বালানি ক্রয় করতে হচ্ছে। জ্বালানি নিশ্চয়তায় আড়াই বিলিয়ন ডলারের তেল ক্রয় করা হয়েছে।


‘বিদ্যুৎ খাত হিসাববিহীনভাবে চলেছে। ব্যয় বেশি, আয় নেই। সেখানে বড় ঘাটতি ছিলে। ৫৬ হাজার কোটি টাকা আইপিবিতে বকেয়া পেমেন্ট এসে পড়েছে সরকারের দায়িত্ব নেয়ার সময়’, যোগ করেন গভর্নর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর